1 on 1 Mentorship & Online Live Courses
(মুনতাসির মাহদী'র ১-১ অনলাইন লাইভ কোর্স)
যারা রেকর্ডেড ভিডিও কোর্স করে শিখতে পারছেন না, যাদের লাইভ সাপোর্টের প্রয়োজন হয় শেখার ও ইনকামের জন্য এবং যারা প্র্যাকটিক্যালি যেকোনো বিষয় সহজে শিখতে পারেন; তারা এই অনলাইন লাইভ কোর্স কিংবা ১-১ মেন্টরশিপ প্রোগ্রামগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন!
এই প্রোগ্রামগুলো আপনার জন্য নয়,
❌ যদি আপনি লং টার্মের ইনকামের চেয়ে দ্রুত ইনকাম পছন্দ করেন
❌ যদি আপনি দ্রুত অনেকগুলো স্কিল শেখার মানসিকতা না রাখেন
❌ যদি আপনি ‘পরে করবো, এখন শিখে রাখি’ মাইন্ডসেটে চলেন
❌ যদি আপনি কপি-পেস্ট প্রসেস আর টেকনিক খোঁজেন, ইনকাম করার
❌ যদি আপনার শেখার আগ্রহ বা কৌতূহল না থাকে
এই প্রোগ্রামগুলো আপনার জন্য পারফেক্ট সিদ্ধান্ত,
✅️ যদি আপনি সিস্টেম্যাটিক্যালি আপনার ক্যারিয়ার ও ইনকামের সুযোগ তৈরি করতে চান
✅️ যদি আপনার ক্যারিয়ার ও ইনকামকে ফিউচার ও এআই প্রুফ করতে চান
✅️ যদি আপনি নিজের লাইফের সাথে কাস্টমাইজড মডিউলে শিখতে চান
✅️ যদি আপনি নিজেকে লং টার্মের জন্য প্রস্তুত করতে চান
সীমিত সংখ্যক সিট - ৫ জনের বেশি নিচ্ছি না
কেন আমি আপনাকে সাহায্য করতে পারবো?
কারণ আমিও একইভাবে শুরু করেছিলাম – শূন্য থেকেই।
কোনো ডিগ্রি বা কোনো কানেকশন বা বিশাল কোনো ইনভেস্টমেন্ট – কোনোটাই ছিল না আমার! ভাঙা একটা ল্যাপটপ দিয়ে শুরু করে, কোটি টাকা ছুঁয়েছি, আবার সব হারিয়েছি, আবারো কোটিতে পা রেখেছি!
একটা, দুটো, তিনটা, পাঁচটা করে; শেষমেষ ৩০+ কোর্স যুক্ত করেছি। বছরের পর বছর ধরে অনেক কোর্স তৈরি হয়েছে, হাজার হাজার মানুষ কিনেছেন, শিখেছেন, কাজে লাগিয়েছেন।
কিন্তু ২০২৪ এর শেষ থেকে একটা প্রশ্ন আমার মাথায় জট বেঁধে থাকলো!
মানুষ আমার কোর্স কিনছে + আরো হাজার রঙের কোর্স কিনে বেড়াচ্ছে কিন্তু কোথায় পৌঁছাচ্ছে?
কারণ স্কিল শেখা আর ক্যারিয়ার বা ইনকাম তৈরি হওয়া — এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা বেশিরভাগই একটার পর একটা কোর্স করেছেন, কিন্তু সেগুলোকে সিস্টেমের ভেতরে যুক্ত করতে পারেন নি! একটা কোর্স থেকে যা শিখেছেন, পরেরটার সাথে সেটা কোথায় মিলবে — সেই ফাউন্ডেশনই তাদের পরিষ্কার নয়।
প্রচুর শেখা হয়েছে, কিন্তু প্রয়োগটা আর করা হয়নি! একইসাথে মাথায় ঘুরছে, AI
এই সময়ে, আমার কাছে মনে হয়েছে, আমার পুরনো কোর্সগুলোর টপিক (+ বাংলার ৯৯% কোর্স) শিক্ষার্থীদের ভুল পথে নিয়ে যাবে, নিয়ে যাচ্ছে! প্রতিনিয়ত সেগুলো নিয়ে পোস্ট করছি, কথা বলছি!
সবকিছুতে পরিবর্তন আসতে শুরু করেছে! আগে যে স্কিলের চাহিদা ছিল, সেটা দ্রুত বদলে যাচ্ছে। এই পরিস্থিতিতে শুধু একটা স্কিল শেখাই যথেষ্ট নয় — প্রয়োজন সম্পূর্ণ একটা সিস্টেম, যেটা মানুষকে স্কিল থেকে ইনকাম পর্যন্ত এবং ইনকাম থেকে লং টার্মের লেভারেজ তৈরি পর্যন্ত নিয়ে যেতে পারে।
এই কারণেই LearnwithMuntasir ইন্সটিটিউশনকে পুরোপুরি নতুনভাবে গুছিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নতুন টপিক, নতুন সিলেবাস, নতুন টুলস, নতুন রোডম্যাপসহ; প্রত্যেকটা ধাপে ভবিষ্যতের কথা দুই-আড়াই বছর চিন্তা করে, শয়ে শয়ে রিসার্চ করে, সিদ্ধান্ত নিয়ে তারপর ‘লার্ন উইথ মুনতাসির’ লার্নিং প্লাটফর্মকে সম্পূর্ণ পরিবর্তনে নেমেছি!
আমি গত ১০ বছরে যা নিজে করেছি, যেভাবে নিজেকে টিকিয়ে রেখেছি, যেভাবে নিজেকে গুছিয়েছি – আমি সেটাই শেখাবো, সেভাবেই দেখাবো!
1-1 Mentorship আর Live Course এর মধ্যে পার্থক্য কী?
1-1 Mentorship (ওয়ান টু ওয়ান মেন্টরশিপ) হচ্ছে, পুরনো দিনের প্রাইভেট পড়ানোর মতো! অনলাইনে গুগল মিটে শুধু আপনি আর আমি যেকোনো একটা টপিকে ক্লাস করবো!
আর, Online Live Course (লাইভ কোর্স) হচ্ছে, দুজন বা সর্বোচ্চ তিনজন মানুষ একসাথে অনলাইনে গুগল মিটে যেকোনো টপিকে ক্লাস করবো।
উল্লেখ্য যে, ওয়ান টু ওয়ান মেন্টরশিপও কিন্তু এক ধরণের লাইভ কোর্স! বোঝানোর সুবিধার্থে এখানে আলাদা করা হয়েছে!
তাহলে মূল পার্থক্য হচ্ছে, ওয়ান টু ওয়ান মেন্টরশিপ লাইভ কোর্সে আপনি একাই ক্লাস করবেন আর সাধারণ লাইভ কোর্সে, আপনি আরো কয়েকজনের সাথে একত্রে ক্লাস করবেন, একই টপিকে!
কোনটা আমার জন্য উত্তম সিদ্ধান্ত? ১-১ মেন্টরশিপ নাকি লাইভ কোর্স?
ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামের সুবিধা ও অসুবিধাঃ
- সুবিধাঃ নিজের ইচ্ছেমতো প্রশ্ন করা যায়, লজ্জা পাওয়ার কোনো সুযোগই নেই!
- সুবিধাঃ নিজের ইচ্ছেমতো সময়ে ক্লাস করা যায়! নিজের ইচ্ছেমতো ক্লাসের সময় পরিবর্তন করা যায়!
- সুবিধাঃ ট্রেইনারের সর্বোচ্চ সাপোর্ট পাওয়া সম্ভব হয়!
- সুবিধাঃ একা ক্লাস করার কারণে, অন্যদের জন্য আপনার ক্লাসের ক্ষতি হওয়ার বা পিছিয়ে পড়ার সম্ভাবনা নেই!
- সুবিধাঃ ব্যাচে ক্লাস না করার কারণে, নিজের গতিতে ক্লাস করা সম্ভব হয়।
- অসুবিধাঃ যেহেতু একা ক্লাস করছেন এবং ইচ্ছেমতো সময় নিচ্ছেন; সেহেতু ফি তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে!
লাইভ ব্যাচে কোর্স করার সুবিধা ও অসুবিধাঃ
- সুবিধাঃ ক্লাসের বাইরেও গ্রুপ স্টাডি করা সম্ভব হয়, যেহেতু ব্যাচে আরেকজনের সাথে একই বিষয়ে ক্লাস করছেন!
- সুবিধাঃ ট্রেইনারের থেকে না বুঝতে পারলে, সরাসরি ট্রেইনারের সাপোর্ট ছাড়াও অন্যদের সাপোর্টে সেই বিষয়টা বুঝে নেয়া যায়!
- সুবিধাঃ যেহেতু লাইভ ব্যাচে ক্লাস করছেন, সেহেতু কোর্সের ফি, তুলনামূলকভাবে অল্প হয়ে থাকে!
- সুবিধাঃ ব্যাচে ক্লাস করার কারণে, অন্যদের সাপোর্ট নিয়েও দ্রুত এগিয়ে যেতে পারবেন!
- অসুবিধাঃ যেহেতু ব্যাচে ক্লাস করছেন, প্রত্যেক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ব্যাচের প্রত্যেক শিক্ষার্থীর সিদ্ধান্তকেও গুরুত্ব দিতে হবে; নিজের সিদ্ধান্তের বিপরীতে হলেও!
এবার নিজের বাজেট, গতি আর শেখার লক্ষ্য ও সময় বুঝে সিদ্ধান্ত নিন – আপনার জন্য পারফেক্ট কোনটা হতে পারে!
প্রোগ্রামে কি কি পাচ্ছেন আপনি?
-
সম্পূর্ণ কাস্টম সিলেবাস
প্রথম সেশনে বসে আমরা পরিচিত হবো, আমি আপনার সম্পর্কে আরো স্পষ্ট বোঝার চেষ্টা করবো! আপনার বর্তমান সিচুয়েশন এবং আপনার টার্গেট বুঝে তারপর ডিজাইন করবো সম্পূর্ণ প্রোগ্রাম মডিউল! শুধুমাত্র আপনার জন্য তৈরি!
-
প্রত্যেক সেশন সর্বোচ্চ ৩ ঘণ্টা
অর্থাৎ, ৩০টা ক্লাসের জন্য ভর্তি হলেও, আপনি আসলে ৯০ ঘন্টার সেশন নিচ্ছেন! ৪০টা ক্লাস হলে, ১২০ ঘন্টার সেশন! ২০টা ক্লাস হলেও, ৬০ ঘন্টার সেশন!
-
প্রত্যেক সেশনেই প্র্যাকটিস
প্র্যাকটিস করতে না পারলে, না চাইলে - কোনো প্রোগ্রামেই আপনার যুক্ত হওয়া উচিত নয়! কারণ, প্রত্যেক সেশনের পরেই আমি যথেষ্ট রিসোর্স এবং প্র্যাকটিস দিয়ে দেবো, যেগুলো ছাড়া আমরা পরের সেশনে পা রাখবো না!
-
রেকর্ডিং, নোটস, রিসোর্স
পুরো প্রোগ্রামজুড়ে অসংখ্য রিসোর্স, ক্লাস নোটস, টুলস এবং প্রত্যেক সেশনের রেকর্ডেড ভিডিও শেয়ার করা হবে!
-
আপনার সুবিধামতো সময়ে ক্লাস
১-১ মেন্টরশিপ হলে, আপনার সুবিধামতো দিন, তারিখ ও সময়ে ক্লাস নির্ধারণ করতে পারবেন!
-
লাইফটাইম সাপোর্ট
প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরেও, সবসময়ের জন্যেই, পার্সোনাল সাপোর্ট নিতে পারবেন! লাইভ ব্যাচের ক্ষেত্রে এই সাপোর্ট থাকবে, ৬ মাস কিন্তু ১-১ মেন্টরশিপে, এই সাপোর্ট, লাইফটাইম!
ওয়ান টু ওয়ান মেন্টরশিপ আর লাইভ কোর্সের ফি কেমন?
সবার শুরুতে, আপনি (১-১) বা আপনার গ্রুপ (ব্যাচ) – যে টপিকে মেন্টরশিপ নিতে চাইছেন সেটা বাছাই করবেন!
তারপর আপনার সাথে বা আপনাদের সাথে কথা বলে, বর্তমান সিচুয়েশন বুঝে কতগুলো ক্লাস দরকার সেটা নির্ধারণ করা হবে! সেটা আমরা সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলে (মেসেজে বা কলে) নির্ধারণ করে ফেলবো!
তারপরেও বোঝার সুবিধার্থে আমি একটা রেফারেন্স প্রাইস লিস্ট দিয়ে দিচ্ছিঃ
১০টা সেশন (১২০০০ টাকা) →→→
নির্দিষ্ট কোনো মাইক্রো স্কিল বা ছোট কোনো প্রোগ্রাম
২৫টা সেশন (২৫০০০ টাকা) →→→
বেশিরভাগের জন্য ২৫টা ক্লাসই যথেষ্ট যেকোনো বিষয় ভালো করে শিখে কাজে লাগানোর জন্য
৩০-৩৫টা সেশন (৩৩০০০ টাকা) →→→
সবচেয়ে বেশি ভ্যালু এটাতেই কারণ এখানেই শূন্য থেকে যেকোনো একটা টপিক সম্পূর্ণ কাভার করা হবে!
(বাজেট অল্প হলে, আরো ২ জনকে সাথে নিয়ে যুক্ত হোন! তিনজনে মিলে, একই ফি ভাগ করে পেমেন্ট করে ক্লাস করতে পারছেন!)
ক্লাস কিভাবে হবে?
ওয়ান টু ওয়ান মেন্টরশিপ হোক কিংবা অনলাইন লাইভ কোর্স; গুগল মিটের মাধ্যমেই ক্লাস হবে!
ক্লাস শুরুর ৫-১০ মিনিট পূর্বে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে ক্লাসের লিংক দেয়া হবে! ক্লাসসংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্যেও হোয়াটসঅ্যাপ এবং গুগল মিট ব্যবহৃত হবে!
মোবাইলে ক্লাস করতে চাইলে প্লে স্টোর থেকে গুগল মিট ডাউনলোড করে নিতে পারেন কিংবা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে সরাসরি ব্রাউজারের মাধ্যমে বা অ্যাপ ডাউনলোড করেও ক্লাস করতে পারবেন!
ক্লাসের টাইমলাইন ও সময় শুরুতেই ঠিক করে নেয়া হবে পার্সোনালি মেসেজে কথা বলার মাধ্যমে! পরিবর্তন করতে হলেও, যেকোনো মুহূর্তেই সেটা করতে পারবেন! লাইভ ব্যাচের ক্ষেত্রেও, শুরুতেই হোয়াটসঅ্যাপে গ্রুপ করে সেখানে ক্লাসের টাইমলাইন ও সময় ঠিক করে দেয়া হবে কিন্তু সেটা পরিবর্তন করার জন্য সেই গ্রুপের প্রত্যেকের সিদ্ধান্তকে গুরুত্ব দেয়া হবে!
প্রত্যেক ক্লাসের দৈর্ঘ্য, ১-৩ ঘন্টা! ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও; দিয়ে দেয়া হবে! রিসোর্সের জন্য ড্রাইভের ফোল্ডারের অ্যাক্সেস দেয়া হবে! সবকিছু ট্র্যাক রাখার জন্য, একটা ইউনিফাইড ট্র্যাকার তৈরি করে সেটার অ্যাক্সেস দিয়ে দেয়া হবে!
সর্বোচ্চ ২টা ক্লাস (৬ ঘণ্টা) পর্যন্ত অতিরিক্ত যোগ করার সুবিধা (সব টপিকে প্রযোজ্য নয়!)
কোন কোন টপিকে মেন্টরশিপ নিতে পারবেন?
Free Writing (without AI)
বড় প্রোগ্রাম, সর্বনিম্ন ২০টা ক্লাসের প্রয়োজন! এই প্রোগ্রামে শিখবেন, একেবারে শূন্য থেকেই, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য ছাড়াই কীভাবে যেকোনো টপিকে, যেকোনো ধরণের কন্টেন্ট লিখতে হয়; স্ক্রিপ্ট, কপি, সোশ্যাল পোস্ট, আর্টিকেল, নিউজ, প্রেস রিলিজ, গল্প, উপন্যাস – যেকোনোকিছু! সম্পূর্ণ বাংলায়, এআই ছাড়াই!
Hermes Agent Masterclass
বড় প্রোগ্রাম, সর্বোচ্চ ৩৫টা ক্লাসের প্রয়োজন! এই প্রোগ্রামে শিখবেন, একেবারে শূন্য থেকেই, কোনো প্রোগ্রামিং জানা ছাড়াই কীভাবে Hermes Agent সেটআপ করবেন, ব্যবহার করে দুনিয়ার যেকোনো ওয়েবসাইট, অ্যাপ কিংবা অটোমেশন তৈরি করবেন! এই প্রোগ্রামটি খুবই স্পেশাল, এখানে বিস্তারিত মডিউল ও ডিটেইলস পেয়ে যাবেনঃ Hermes Agent Masterclass by Muntasir Mahdi
Personal Brand Operating System Design
বড় প্রোগ্রাম, সর্বনিম্ন ২৫টা ক্লাসের প্রয়োজন! এই প্রোগ্রামে শিখবেন, আপনার নিজের বা অন্য কারো পার্সোনাল ব্র্যান্ডের, কন্টেন্ট, মার্কেটিং, সেলস, গ্রোথ, অডিয়েন্স, কমিউনিটি, ডিস্ট্রিবিউশন, রেপুটেশনসহ সম্পূর্ণ পার্সোনাল ব্র্যান্ডের অপারেটিং সিস্টেম তৈরি করে, ম্যানেজ করা!
Digital and AI Literacy
বড় প্রোগ্রাম, সর্বনিম্ন ৩০টা ক্লাসের প্রয়োজন! এই প্রোগ্রাম আপনাকে, শূন্য থেকে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় স্বাক্ষরতা এনে দেবে! এই প্রোগ্রাম শেষে, ডিজিটাল প্রযুক্তিক্তে ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আপনার ফান্ডামেন্টাল যথেষ্ট স্পষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে কি এই দুটো ক্ষেত্রে, সিদ্ধান্ত নেয়া সহজ হয়ে যাবে!
Agentic AI Mastery
বড় প্রোগ্রাম, সর্বনিম্ন ৩০টা ক্লাসের প্রয়োজন! এই প্রোগ্রামে শিখবেন, একেবারে শূন্য থেকে অ্যাজেন্টিক এআই কীভাবে কাজ করে, কীভাবে ব্যবহার করবেন, কীভাবে অনেকগুলো অ্যাজেন্ট ম্যানেজ করবেন, অ্যাজেন্টিক অটোমেশন, অ্যাজেন্টিক রিসার্চ, অ্যাজেন্টিক ক্লায়েন্ট হান্টিং, অ্যাজেন্টিক ডিজাইন ও ডেভেলপমেন্টসহ; অ্যাজেন্টিক এআই ব্যবহার করে প্র্যাকটিক্যালি নিজের ক্যারিয়ার, ইনকাম ও লার্নিংয়ে গ্রোথ নিয়ে আসা!
Master Market Research with AI
ছোট প্রোগ্রাম, সর্বোচ্চ ১৫টা ক্লাসের প্রয়োজন! এই প্রোগ্রামে শিখবেন, একেবারে শূন্য থেকে কীভাবে যেকোনো ব্যবসা, স্টার্টআপ, ফ্রিল্যান্সিং প্রজেক্ট বা প্রোডাক্ট/সার্ভিসের জন্য প্রফেশনালি মার্কেট রিসার্চ করতে হয়, এআই ব্যবহার করে!
Prompt & Context Engineering
বড় প্রোগ্রাম, সর্বনিম্ন ২৫টা ক্লাসের প্রয়োজন! এই প্রোগ্রামে শিখবেন, একেবারে শূন্য থেকে কীভাবে যেকোনো কাজের জন্য প্রম্পটিং করতে হয়, সম্পূর্ণ প্র্যাকটিক্যালি! একইসাথে অ্যাডভান্সড প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিকস, কনটেক্সট ইঞ্জিনিয়ারিং, কনটেক্সট ম্যানেজমেন্টসহ, প্রফেশনাল ম্যাথডগুলো শিখে নিতে পারবেন, প্র্যাকটিসের মাধ্যমে!
টপিক বাছাই করার পর, আমরা কথা বলে, আলোচনা করে আপনার জন্য পার্সোনালাইজড সিলেবাস তৈরি করবো! আমার কোনো ফিক্সড সিলেবাস নেই, লাইভ কোর্স বা ১-১ মেন্টরশিপের জন্য! ফিক্সড সিলেবাসে ক্লাস করতে চাইলে, রেকর্ডেড কোর্সগুলো করতে পারেন!
সীমিত সংখ্যক সিট - ৫ জনের বেশি নিচ্ছি না
এই বাটনে ক্লিক করলেই আপনি আমার হোয়াটসঅ্যাপে চলে আসবেন!
সেখানে প্রশ্ন করতে পারেন, কোনো জিজ্ঞাসা থাকলে কিংবা যুক্ত হয়ে যেতে চাইলে – যেকোনো টপিকের যেকোনো লাইভ প্রোগ্রামে; মেসেজ করে বললেই পুরো প্রসেস জানিয়ে দেয়া হবে!






























































